সমীকরণ


সমীকরণের যে মান আমাদের জানা নেই,
আমরা তা উপেক্ষা করেই অভ্যস্ত
যারা সেই মান জানে, আমরা
তাদের জোর করে বদলে দিতে চাই
নয়ত ধরে নেই তারা অমীমাংসিত

মনে পড়ে প্রাইমারির সেই গনিত
শিক্ষকের কথা,
যার সমাধানই কোন অংকের
একমাত্র সমাধান ছিল,
ছাত্রের চৌকস গানিতিক সমাধানের
মুল্যায়ন তিনি করেননি।

দুরন্ত শৈশবে, বিসৃত মাঠে দাড়িয়ে,
মনে হত দিগন্তেই বুঝি পৃথিবীর শেষ।
তখন এক বুক কৌতুহল হল নিয়ে
উর্ধশ্বাসে ছুটাতাম,
মাঠ পেরিয়ে, নদী পেরিয়ে
হতাম নিরুদ্দেশ।
কে জানতো ? দিগন্তের ওপারে
ফুলের বাগান, কাল অবধি
সকলের কাছে ছিল,
অদৃশ্য এক মহাদেশ।

বইয়ের পাতার বাইরে,
আছে এমন এক জটিল সমীকরণ।
মহাদেশের মত বৃহৎ এক সৌন্দর্যকে
তারা অস্বীকার করে।
কেড়ে নিতে চায় নিজস্বতা। 


আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

Post a Comment (0)

নবীনতর পূর্বতন