বিছানা গিলছে আমার রোজ,
আর আস্তে আস্তে মিশে যাচ্ছি চাদরে।
হয়ত এভাবেই কোনো একদিন উবে যাবো,
কোনো এক জোৎস্না রাতে।
আমার তখন কেউ নিওনা খোঁজ,
আমি ফিরবো না আর এই মিছে মায়াতে।
রাত পোহালে আমার স্মৃতি জমাবে পাড়ি দুর অতিতে,
মানিব্যাগে খুচরো গুলো মলিন হবে,
আর ধুলো জমবে ঘড়িতে,
আমার তখন কেউ নিও না খোঁজ।
আমি ফিরবো না আর মিছে মায়াতে।
রোজ শুক্রবার, আতর আর আমার গন্ধে,
পাঞ্জাবীটা আলমারীতে এখনো স্মৃতি আকড়ে আছে।
টেবিলের এক কোনে চায়ের কাপ গুলো আর নেই,
এখন সেখানে মাকড়সারা সংসার পেতে থাকে।
আমার তখন কেউ নিও না খোঁজ ,
আমি ফিরবো না আর মিছে মায়াতে।
Cover art collected from: Jannatun Nayema (konika) (Artist)
Instagram: @koniika_
Instagram: @koniika_


একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.