প্রেম খুঁজি

 


এসো ভালোবাসার বিস্তীর্ণ সমভুমিতে,
যেখানে কাশফুলেরা সাগরে মিলেছে।
চলো প্রেম খুঁজি, যেখানে জানালার শিকে
অপেক্ষা জমেছে।
কাঁচের চুড়িতে কতটা আবেগ মিশে আছে,
প্রেমিকের ঘামের ফোটায় তা লেখা আছে।
চলো পড়ে দেখি, সেই চিঠি,
যে চিঠিতে প্রীয়তমর  সুবাস ভেসে আসে।
প্রেমিকার পায়েলে কতটা মায়া লুকিয়ে আছে,
সে কেবল প্রেমিক চুক্ষুই জানে।
এসো প্রেম খুৃঁজি সেই হাতে,
যে হাত প্রেমিকার অশ্রু মুছে দিয়েছে।
বইয়ের ভাজে রাখা শুকনো পাপড়িটায় ,
কত স্মৃতি জমে আছে, 
কেউ কি তা জানে?
জনেনা প্রিয়তমর মৌনতায়, 
কতটা অভিমান জমে আছে।






Cover art collected from: Jannatun Nayema (konika) (Artist)
Instagram: @koniika_

আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

Post a Comment (0)

নবীনতর পূর্বতন