আমার একজন নীলা আছে,
নীল রং তার ভিষণ প্রিয়।
শুনেছি দুঃখের রং নীল।
আর নীলার দুঃখ আমি।
ওর নীল সুতোর চুড়ি গুলোতে
আমি সেই দুঃখ দেখতে পাই।
নীলা যখন গোপনে কাঁদে
আমি ওর চোখ দেখে বুঝতে পারি।
কিন্তু কোনদিন জিজ্ঞেস করিনি।
এজন্য হয়ত ও আমায়,
এক পাষাণ প্রেমিক হিসাবেই চেনে।
কিন্তু নীলার জন্য আমার মায়া হয়।
কেমন, ও ওর দুঃখ কে
আগলে রাখে যত্ন করে।
যে কষ্ট ওর হৃদয়ে ঘুন ধরিয়েছে,
সে ঘুন সরিয়ে কেমন, তাতে
নতুন কলি সাজায়।
মাঝে মাঝে নীলাকে আমি
চিনতে পারিনা,
যখন ও নুপুর পায়ে,
সারা গায়ে দুঃখ জড়িয়ে
আমার সামনে আসে,
ইচ্ছা করে মুক্ত করে দিই ওকে,
নীল রঙা এই দুঃখ থেকে।
নীলা কি মুক্তি চায়? না;
নীল রং তার ভিষণ প্রিয়।
শুনেছি দুঃখের রং নীল।
আর নীলার দুঃখ আমি।
ওর নীল সুতোর চুড়ি গুলোতে
আমি সেই দুঃখ দেখতে পাই।
নীলা যখন গোপনে কাঁদে
আমি ওর চোখ দেখে বুঝতে পারি।
কিন্তু কোনদিন জিজ্ঞেস করিনি।
এজন্য হয়ত ও আমায়,
এক পাষাণ প্রেমিক হিসাবেই চেনে।
কিন্তু নীলার জন্য আমার মায়া হয়।
কেমন, ও ওর দুঃখ কে
আগলে রাখে যত্ন করে।
যে কষ্ট ওর হৃদয়ে ঘুন ধরিয়েছে,
সে ঘুন সরিয়ে কেমন, তাতে
নতুন কলি সাজায়।
মাঝে মাঝে নীলাকে আমি
চিনতে পারিনা,
যখন ও নুপুর পায়ে,
সারা গায়ে দুঃখ জড়িয়ে
আমার সামনে আসে,
ইচ্ছা করে মুক্ত করে দিই ওকে,
নীল রঙা এই দুঃখ থেকে।
নীলা কি মুক্তি চায়? না;
প্রেমিকারা নীল রঙা
দুঃখ ভালোবাসে।
আর নীলা, আমায়।
দুঃখ ভালোবাসে।
আর নীলা, আমায়।


ইচ্ছা করে মুক্ত করে দিই ওকে,
উত্তরমুছুননীল রঙা এই দুঃখ থেকে।
নীলা কি মুক্তি চায়? না;
প্রেমিকারা নীল রঙা
দুঃখ ভালোবাসে।
আর নীলা, আমায়।
প্রেমিকারা মুক্তি চায়না, তারা নীল রঙা দুঃখ জিয়িয়ে রাখে হৃদয় মাঝে, কারণ প্রেমিকারা যে দুঃখ ভালোবাসে।
উত্তরমুছুন❤️❤️
মুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.