এখন জীবন পাল্টেছে তার রং,
বদলে গেছে ছন্দ, রপ্ত করছি নতুন ঢং।
পুরোনো আমিটাকে ধুয়ে কেচে,
রোদে মেলে দিয়েছি বড় অসময়।
উবে গেছে চেনা গন্ধ আর পুরোনো পরিচয়।
অসময়ের গোলকধাঁধায়
মলিন এই নতুন আবরনে,
আপনাকে চেনা বড় দায়।
কি জানি, কবে হারিয়েছি নিজেকে,
তা তো মনে নাই!
এখন শুধু নিকষ অন্ধকার হতে,
ভেসে আসা এক ক্ষীণ আওয়াজ শুনতে পাই।
হয়ত পুরোনো ছন্দের কবিতার কোন সুর।
নয়ত সময়ের গহ্বরে আটকে পড়া,
আপন সত্ত্বার বিদ্রোহী কোন গান।
তড়িঘড়ি করে ডায়েরি- কলম হাতে,
লিখতে চাই, কিন্তু কবিতার
সে বিদ্রোহী ভাষা আমার তো জানা নাই।
অনুনাদ হয়ে সেই ক্ষীন আওয়াজ
কালের গহ্বরে হারায়, আর
আপনাকে ফিরে পাওয়ার
এই অভিপ্রায়, চির তৃষ্ণার্ত রয়ে যায়।
বদলে গেছে ছন্দ, রপ্ত করছি নতুন ঢং।
পুরোনো আমিটাকে ধুয়ে কেচে,
রোদে মেলে দিয়েছি বড় অসময়।
উবে গেছে চেনা গন্ধ আর পুরোনো পরিচয়।
অসময়ের গোলকধাঁধায়
মলিন এই নতুন আবরনে,
আপনাকে চেনা বড় দায়।
কি জানি, কবে হারিয়েছি নিজেকে,
তা তো মনে নাই!
এখন শুধু নিকষ অন্ধকার হতে,
ভেসে আসা এক ক্ষীণ আওয়াজ শুনতে পাই।
হয়ত পুরোনো ছন্দের কবিতার কোন সুর।
নয়ত সময়ের গহ্বরে আটকে পড়া,
আপন সত্ত্বার বিদ্রোহী কোন গান।
তড়িঘড়ি করে ডায়েরি- কলম হাতে,
লিখতে চাই, কিন্তু কবিতার
সে বিদ্রোহী ভাষা আমার তো জানা নাই।
অনুনাদ হয়ে সেই ক্ষীন আওয়াজ
কালের গহ্বরে হারায়, আর
আপনাকে ফিরে পাওয়ার
এই অভিপ্রায়, চির তৃষ্ণার্ত রয়ে যায়।


অসময়ের গোলকধাঁধায়
উত্তরমুছুনমলিন এই নতুন আবরনে,
আপনাকে চেনা বড় দায়।
কি জানি, কবে হারিয়েছি নিজেকে,
তা তো মনে নাই!
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.