অপেক্ষার উপসংহার


  


বলো কবে আসবে সুদিন?
বহু প্রতিক্ষিত সেই বিকেল ,
যার পুরটাই কেবল আমাদের।

শোনো বলি তোমায়,
যদি আবারো দেখা হয়,
কথা দাও ,
রবে আরো কিছুটা সময়।

এবার যদি আসো ,
সাথে এনো অপেক্ষার উপসংহার,
দিও প্রতিশ্রুতি,
এই দুটি হাতে-ই সাজাবো,
আমাদের স্বপ্নের সংসার।

শোনো বলি তোমায়,
যদি আবারো দেখা হয়,
তবে এবার সাথে নিও আমারে
চিরসাথী করে এ জনমের তরে।

এবার যদি আসো,
আমায় সে বর্ষার সন্ধান দিও।
যার প্রতি বিন্দু ছুঁয়ে সহস্রবার
স্বীকার করেছি মনের তীব্র বাসনা।
আমি তাদের স্বাক্ষী রাখতে চাই। 



আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

Post a Comment (0)

নবীনতর পূর্বতন