পদচিহ্ন


 
মনে করো আকাশ হয়ে
তোমায় ঘীরে আছি,
আর চাঁদের আলোয় ভেসে
তোমায় ছুঁয়ে দিচ্ছি।
যে পথে দুঃখ দেখা যায়,
সে পথে তুমি আমার সঙ্গি হবে?
তুমি কি পরাজিত আমিকে
আগের মতই ভালোবাসবে?
যদি বৃষ্টি হয়ে তোমার শহরে আসি,
তুমি দুহাতে সেই বৃষ্টি জল মেখো।
খুব মন খারাপের নিকষ কালো রাতে,
তুমি ঘুম হয়ে আমার পাশে থেকো,
যদি হাত বাড়িয়ে ডাকি তোমায়,
এই হৃদয় পথে তোমার পদচিহ্ন এঁকো।

আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

Post a Comment (0)

নবীনতর পূর্বতন