একটি মেয়ে নুপুর পায়ে,
দেখছি তারে আজই স্বপ্নে।
কাজল কালো চোখে তার,
হাজারো স্বপ্ন ভাসে।
কর্ণে তার বহুরঙা বন্যফুল,
রেশমি চুড়ি হাতে।
বর্ণে রুপসি, শ্যামলা রঙা,
ঠোঁট দুটি তার ভেজা রক্ত জবা।
একলা বসে, ভাবে যেন কারে আনমনে।
তারে দেখেছি যেদিন,
রুপসীর মায়াবাণ বিধেছে কঠিন।
রাত দিন একাকার মিলেমিশে।
উড়ো এক হাওয়ায় অর্ধমুখ,
তার আড়ল করেছে কেশ।
তারে দেখার সে মাধুর্যের,
এখনো রয়ে গেছে রেশ।


❤️❤️❤️
উত্তরমুছুন😊
মুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.