তোমার নামে

 
যদি এক মেঘলা আকাশ 
দেই তোমাকে,
তুুমি কি আমার হবে?
যদি এক সুর্যাস্ত দেই তোমাকে,
তুমি কি আমার হবে? 
আমি তো হারিয়ে গেছি,
তোমার মায়ায় ঐ ভুবনে।

যদি একটি বিকেল,
লিখে দেই তোমাকে,
তবে কি আমার হবে?
যদি এক গন্ধরাজ, 
একে দেই তোমার খোঁপায়,
তবে কি আমার হবে? 
আমি তো তোমার চোখের 
ঐ কৃষ্ণসাগরে ডুবে গেছি,
লিখে দিয়েছি নিজেকে, 
তোমার নামে।






Cover art collected from: Jannatun Nayema (konika) (Artist)
Instagram: @koniika_




আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

Post a Comment (0)

নবীনতর পূর্বতন