পাহাড়ি ফুল


শহুরে বিশুষ্ক মায়ায়,
যেখানে প্রেম নিভে যায়।
তুমি সেথায় বসন্ত আনো,
বেচে থাকি সেই মুগ্ধতায়।

শীতের সকালে ঘাসে লেগে থাকা
শিশির বিন্দুতে যখন সুর্য কিরণ পড়ে,
শিশির তখন মুক্তা হয়।
ঐ শিশিরের কোমলতায় আমি,
শুধু তোমাকেই খুঁজে পাই।

তুমি পৃথিবীর বুকে, 
এক পাহাড়ি ফুল।
বিমোহিত করেছ আমায়।
আমি হাজার বছর বাঁচি, 
সেই ফুলের স্নিগ্ধতায়।


আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

إرسال تعليق

আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

Post a Comment (0)

أحدث أقدم