স্মৃতির দেয়াল
দেহের ভিতর আরেক দেহ
তার ভিতরে ঘর
ঘরের ভিতর লক্ষ-কোটি তাক
সাজনো সর্বত্র নানা রকম আসবাব
প্রহরী তার অলখ জলকপাট,
খোলে না আপন মানুষ ছাড়া
খুব গোপনে সে আসে ঘরে
চোখ বুঝলে সবই আছে
চোখ খুললে ফাঁকা
সুযোগ পেলে ঘরের কোনে
একলা বসে দেখি,
স্মৃতি গুলো দেয়ালে জমেছে
যেনো সাজানো ছবি
إرسال تعليق
আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.