দুরের মানুষ


দুরের মানুষ


এই তো সেদিন তুমি ছিলে, 

আঙুলে আঙুল রেখে পাশে।

স্বপ্ন ভেঙে তুমি, আবার মিলিয়ে গেলে। 


ট্রাফিক জ্যামে আটকে আমি,

ক্লান্ত যখন ফিরছি নীড়ে।

এই তো সেদিন তুমি খোঁজ নিলে।

সময় গড়িয়ে, অতিত হলো সেই,

আমি অনেক দুরের মানুষ এখন।


এই তো সেদিন তুমি, 

পাশাপাশি দাড়িয়ে ভাবছিলে,

যদি থাকতে আরো কিছুক্ষণ। 

পর হলে শেষে আকাশের নীলে মিশে।

তোমার অন্য পাড়ায় বাড়ি এখন।


এই তো সেদিন জানালায় তুমি,

হাত বাড়িয়ে বৃষ্টিজল ছুঁলে।

চুড়ি ভিজলো আর ভিজলো আমার মন।

আবার আসবে কবে ,চাতক থাকবে চেয়ে,

আমি অনেক দুরের মানুষ এখন।


 

আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

Post a Comment (0)

নবীনতর পূর্বতন