সময় ফুরিয়ে যাওয়া, বছর শেষের বাতাসের তাড়া খেয়ে
গদ্যের মত জমে থাকা মরা পাতার মত আমার কথার চিরকুটগুলো।
কবিতা কথা দিয়ে আঁকা ছবি। রং দিয়েও ছবি আঁকা হয়।
লোহা কেটে এমন ছবি হয়, যা স্বয়ংক্রিয়ভাবে চলে
আবার অন্যকে চলতে সাহায্য করে।
কথা সাজিয়ে আঁকা ছবি হয়
নিজের কথায় নিজে মজে যাওয়া 'কবিতা'।
যেমন জ্ঞান তেমন কথা, আর যেমন মন তেমন মজা।
আমি হাতুড়ে কানা অন্ধ,পরিত্যক্ত অভিজ্ঞতাগুলো নেড়েচেড়ে অনুমান করি,
আর অজ্ঞাত সাহায্যে হয়ে যাওয়ার মত সীমিত অনুমোদনকে নিজের সামর্থ্য বলি।
নিজেকে নিজের মালিক মনে করা মুর্খ মন আমার, স্বার্থপরতার এককে তৃপ্তি খুঁজি।
কথার পিঠে এলোমেলো ব্যকরণে কথা লাগিয়ে বারবার পড়ি আর ভাবী,আমি কবি।
আগে শোনার ভয়ে দুপায়ে হেঁটে পালিয়ে যেত প্রতিবেশী মানুষ ,
এখন ছোখ বুঁজে স্ক্রল করে অতিক্রম করে যায় নেটিজেন প্রতিবেশী
আমার নেতিয়ে যাওয়া অবান্তর খবরগুলো।
চেনা মানুষের সামাজিক সৌজন্য কথা ও কমেন্ট মূলত কবিতার সমঝদারিত্ব নয়।
আরও আছে না বুঝতে পেরেও বুঝতে পারার ভণিতা।
আর আছে সত্যবাদী নিথর নিরবতা।
আমার বিস্ময়,আমার আতঙ্কিত শুন্যতা,
আর আমার নষ্ট সময়ের স্বাক্ষী,আমার কবিতা!
إرسال تعليق
আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.