আবার বৃষ্টি হবে, এ শহর ভিজে যাবে,
তখন তোমায় খুব মনে পড়বে।
মৃদু হওয়া পুকুর ধারে সহসা যাবে বয়ে,
নতুন পাতার আড়ালে কোকিল,
বিরহের গান গাইবে।
বর্ষায় কদম ফুলের মন খারাপ হবে,
জানালায় দাড়িয়ে ভিজে চোখে,
তখন তোমায় খুব মনে পড়বে।
কাশফুলেরা এবার মন খারাপ করে রবে,
শরতের মেঘেরা বিদ্রহ করেছে তুমি নেই বলে,
শিউলি ফুলেরা যখন পথ চেয়ে থাকবে,
তখন তোমায় খুব মনে পড়বে।
হাসনাহেনা সাজেনি এবার পুষ্প মঞ্জুরীতে, আর
সরিষা ফুলে ভ্রমর বসেনি তুমি নেই বলে।
কোন এক স্বরনালী সন্ধ্যায় সুর্য অস্ত যাবে আর
ক্লান্ত পাখিরা ফিরবে ঘরে,
তখন তোমায় খুব মনে পড়বে।
তখন তোমায় খুব মনে পড়বে।
মৃদু হওয়া পুকুর ধারে সহসা যাবে বয়ে,
নতুন পাতার আড়ালে কোকিল,
বিরহের গান গাইবে।
বর্ষায় কদম ফুলের মন খারাপ হবে,
জানালায় দাড়িয়ে ভিজে চোখে,
তখন তোমায় খুব মনে পড়বে।
কাশফুলেরা এবার মন খারাপ করে রবে,
শরতের মেঘেরা বিদ্রহ করেছে তুমি নেই বলে,
শিউলি ফুলেরা যখন পথ চেয়ে থাকবে,
তখন তোমায় খুব মনে পড়বে।
হাসনাহেনা সাজেনি এবার পুষ্প মঞ্জুরীতে, আর
সরিষা ফুলে ভ্রমর বসেনি তুমি নেই বলে।
কোন এক স্বরনালী সন্ধ্যায় সুর্য অস্ত যাবে আর
ক্লান্ত পাখিরা ফিরবে ঘরে,
তখন তোমায় খুব মনে পড়বে।
Cover art collected from: Jannatun Nayema (konika) (Artist)
Instagram: @koniika_
Instagram: @koniika_


إرسال تعليق
আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.