তোমরা যারে প্রেম ভাবো,
আমি তারে ভ্রম বলে জানি।
প্রেমের মলাটে আমরা শুধু
চাহিদার পাতা বুনি।
বালক, কিশোর, যুবক, বৃদ্ধ,
তাদের হরেক রকম চাওয়া।
নারী পুরুষ ভেদে আছে তাদের,
ভিন্ন চাওয়া পাওয়া।
কালো, সাদা, বিত্তবান,
দেখি আরো অনেক খুটিনাটি।
তোমার আমার এই হিসাবে,
প্রেমের ষোল আনাই বাকি।
নানান ছুতোই, মিষ্টি কথায়,
দিচ্ছি সবাই প্রেমের নামে ফাঁকি।
চাহিদার এই হিসেব খাতায়,
দুটি প্রান, দু'পাতায়,
মাঝে হিসেবের দেওয়াল তুলে রাখি।

إرسال تعليق
আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.