আগোচরে

 


আগোচরে
কিছু কিছু ফুলের জন্ম
হয়েছে আড়ালে থাকার জন্যে।
সমাজের কোলাহলে তাদের
কেন যেন মানায় না।
এক বুক ভালোবাসা নিয়েও 
তারা শুধু দুঃখ কুড়িয়ে যায়।
ভালোবাসা তাদের ধরা দেয় না।
স্রোতের বিপরীতে তারা, 
থেকেও যেন না থাকার মত।
রাস্তার কোনে ফুলগুলোও মায়া ছড়ায়,
থাকে না কারো অবগত।
ধুলো জমে একদিন ঝরে পড়ে ফুল।
অবহেলায়,  সকলের আগোচরে।
তারাও কভু এ ধরণীতে ফুটেছিল,
ভালোবেসেছিল দু'হাত ভরে।
ভ্রমর এসে একদিন, মালিরে শুধায়,
দেখেছো কি সেই বন্য ফুল,
ফুটেছিল গত বর্ষায়?
মালি বলে সে তো ঝরে গেছে কবেই,
 ভ্রমরের অপেক্ষায়।

 

 

আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মুল্যাবান মতামতের জন্য ধন্যবাদ.

Post a Comment (0)

নবীনতর পূর্বতন